ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বৈশাখে মুক্তি পাচ্ছে আলমগীর চম্পার ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর ও চম্পা অভিনীত নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’। এই ছবির মাধ্যমে ৩১ বছর পর আলমগীরের নির্দেশনায় অভিনয় করলেন চম্পা। পাশাপাশি এতে আলমগীরেরই বিপরীতে দেখা যাবে তাকে। পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। আলমগীর বলেন, ‘চম্পা খুবই সিরিয়াস একজন অভিনেত্রী। নিজের অভিনয় কীভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টাটা তার এখনো আছে। অভিনয়ের প্রতি তার দুর্বলতা, একাগ্রতা, নিষ্ঠাই সাধারণত চোখে পড়ে না।

আমার চলচ্চিত্রে কাজ করার বিষয়ে চূড়ান্ত হবার পর থেকেই অভিনয়ের নানা বিষয় নিয়ে আলোচনা করছে। এটা একাগ্রতারই দৃষ্টান্ত। আমার একটি সিনেমার গল্পে অসাধারণ অভিনয় করেছে চম্পা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আন্তরিকতা দিয়ে সময়োপযোগী একটি ভালো চলচ্চিত্র দর্শকের জন্য নির্মাণ করেছি। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি দর্শক দেখবেন।’ চম্পা বলেন, “১৯৮৬ সালে আলমগীর ভাইয়ের নির্দেশনাতেই ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করি আমি।

একক নায়িকা হিসেবে এটিই ছিলো আমার প্রথম চলচ্চিত্র। এরপর আলমগীর ভাইয়ের বিপরীতে আর অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। ৩১ বছর পর আবার সেই সুযোগ পেলাম। আমি যে সময়ে প্রথম আলমগীর ভাইয়ের  নির্দেশনায় কাজ করেছি, তখন চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণাই কম ছিলো। কিন্তু সেই সময়ের কথা আজ মনে পড়লে একটি বিষয়ই আমার কাছে স্পষ্ট হয়, আর তা হলো-সেই সময়ই আলমগীর ভাই একজন নির্মাতা হিসেবে ছিলেন অসাধারণ। তিনি অবশ্যই অনেক বড়মাপের একজন অভিনেতা।

কিন্তু তারপরও আমি বলবো অন্য অনেকের চেয়ে তিনি অনেক গুণী একজন নির্মাতা। আলমগীর ভাই চাইলেই আরো অনেক ভালো ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারতেন। তিনি সবসময়ই অত্যন্ত বিনয়ী এবং খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার নির্দেশনায় এতোদিন পর কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। কারণ এর গল্প, সংলাপ, গান এককথায় অসাধারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বৈশাখে মুক্তি পাচ্ছে আলমগীর চম্পার ছবি

আপডেট টাইম : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮