ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলা নববর্ষে ‘একটি সিনেমার গল্প’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সম্প্রতি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জানা যায়, সেন্সর বোর্ডের সদস্যরা আরিফিন শুভ-ঋতুপর্ণা অভিনীত এ ছবি দেখার পর ভূয়সী প্রশংসা করেন। এদিকে পরিচালক আলমগীর জানান, ১৩ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

শুভ বলেন, ‘আলমগীর স্যার এদেশের একজন কিংবদন্তি অভিনেতা। চলচ্চিত্রটি নির্মাণের সময় তিনি আমাকে আপন করে নিয়ে অভিনয় করিয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।’ এদিকে প্রথম ছবি মুক্তির আগেই রঞ্জনের নির্দেশনায় ‘আহারে’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছে এই জুটি। শুভ অভিনীত সর্বশেষ আলোচিত চলচ্চিত্র দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’।

অন্যদিকে ‘একটি সিনেমার গল্প’ দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন- নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলা নববর্ষে ‘একটি সিনেমার গল্প’

আপডেট টাইম : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮