ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

দাম বেড়েছে মুরগি-সবজির, হিমশিম ক্রেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাপ্তাহিক ছুটির দিনে চৈত্রের সকালে বাজার করতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার ও কক মুরগীর দাম, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি। বেড়েছে লেয়ার মুরগির দাম। বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। গত সপ্তাহে যার দাম ছিল ২৩০ টাকা কেজি।

ভ্যাট প্রত্যাহারেও প্রভাব পড়েনি, ভোজ্য তেলের দামে। পেঁপে আর আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে মসুরের ডাল, আটা, ছোলা বুট ‍ও গরুর মাংসের দাম বেড়েছে। প্রায় সব সবজির দাম চল্লিশ টাকার উপরে। প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ১২০ টাকা, সাজনার কেজি ২৪০ টাকা, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, পটল ৮০ টাকা, বটবটির কেজি ১২০ টাকা ও শসার কেজি ৮০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা ও মটরশুটির কেজি ১২০ টাকা।

তবে কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।চায়না রসুন প্রতি কেজি ১২০ টাকা। দেশি রসুন ৫০ টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা।

বেড়েছে খোলা আটার দাম। বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি । সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে দেশি মুসুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। ইন্ডিয়ান ডালের কেজি ১০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি।

বাড়তি দামের এমন বাজারে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। যেভাবেই হোক দাম কমানোর দাবি ভুক্তভোগীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

দাম বেড়েছে মুরগি-সবজির, হিমশিম ক্রেতারা

আপডেট টাইম : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২