ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোথায় কে মেয়র হবে আগেই ঘোষণা করে দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষের ‘জান নিয়ে খেলা’ না করে এবং নির্বাচনের নামে ‘অর্থের অপচয়’ না করে দেশের কোথায় কে কে মেয়র হবেন সেটি আগে থেকেই ঘোষণা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, আমরাও তো বাংলাদেশের মানুষ। সুবিধা-অসুবিধা কতো কিছুই তো আলোচনা করতে হয়। আপনি নির্বাচনের এ কী অবস্থা তৈরি করছেন বা করেছেন! চট্টগ্রাম সিটি নির্বাচনের কী অবস্থা হলো? আজকে মেয়র নির্বাচনগুলোয় কী হচ্ছে? এ তো নির্বাচনের নামে মানুষের জান নিয়ে খেলার নামান্তর। কত লোকের প্রাণ ঝরে গেল, তারা আর কোনো দিন ফিরে আসবেন না।

তিনি বলেন, ‘আমি সরকারকে পরিষ্কার বলব, আপনাদের যেখানে যিনি পছন্দের প্রার্থী, যেখানে যাকে মেয়র বানাবেন, আগেই আপনারা ঘোষণা করে দিন। বলনু, চট্টগামে আমাদের ওমুক মেয়র হবে, তাকে ঘোষণা করে দিলাম। ঢাকাতে অমুক মেয়র হবে, আমরা ঘোষণা করলাম। কিন্তু এসব তামাশার নির্বাচন পাতিয়ে বাংলাদেশের জনগণকে রাজপথে হত্যার প্রক্রিয়া করেছেন, তাদের অর্থ ধ্বংস করেছেন এবং বাংলাদেশ তামাম বিশ্বের মধ্যে কলঙ্কিত অবস্থায় থাকবে; এটা কোনো দিন সহ্য করা হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোথায় কে মেয়র হবে আগেই ঘোষণা করে দিন

আপডেট টাইম : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১