ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সব সময় রোজার জন্য অপেক্ষা করি : আমলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রোজা রেখে বিশ্বকাপের জন্য অনুশীলন খেলার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়া বা ‘কন্ডিশনিং’এর ক্ষেত্রে দারুণ সহায়ক বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে আমলা বলেন, রোজা রাখা শরীর ও মনের জন্য খুব ভালো ব্যায়াম।

হাশিম আমলা বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দু’টি প্রস্তুতি ম্যাচেই অর্ধশতক হাঁকানো হাশিম আমলাকে সংবাদ সম্মেলনে চলতি রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

তিনি বলেন, আমি সব সময়ই রোজার মাসের জন্য অপেক্ষা করি। আমার জন্য এটি বছরের সেরা মাস। রোজা রাখা খুব ভালো একটি মানসিক ব্যায়াম। তবে মানসিক ব্যায়ামের চেয়েও রোজা রাখাকে কার্যকর আধ্যাত্মিক ব্যায়াম হিসেবে উল্লেখ করেন ৩৬-বছর বয়সী এই ব্যাটসম্যান।

“রোজা রেখে ক্রিকেট খেলার সময় বা অনুশীলন করার সময় আপনি দ্রুত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করবেন, তা ঠিক। কিন্তু এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াতেও সহায়তা করবে।”

তবে বিশ্বকাপের ম্যাচের সময় রোজা রেখে খেলতে নামবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আমলা।
রোজার মধ্যে বিশ্বকাপের দু’টি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর ২ জুন দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সব সময় রোজার জন্য অপেক্ষা করি : আমলা

আপডেট টাইম : ১১:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯